৯ মার্চ আরও ২টি জ্বালানি জাহাজ আসছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই: জ্বালানি মন্ত্রী
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৭:৫৫ পিএম | আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৭:৫৫ পিএম
আগামী ৯ মার্চ আরও ২টি জ্বালানি জাহাজ বাংলাদেশে পৌঁছাবে বলেন জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে যে তেলসংক্রান্ত আতঙ্ক তৈরি হয়েছে, তার কোনো কারণ নেই।
আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “আজকের সমস্যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের ব্যবস্থা চলছে।”
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট আগামীকাল থেকে কার্যক্রম শুরু করবে এবং পাম্পে তেলের বিক্রয় মনিটরিং করা হবে যাতে কেউ অতিরিক্ত তেল স্টক করতে না পারে।
মোটরসাইকেলের জন্য বর্তমানে ২ লিটার রেশনিং চলমান আছে, যা চালকদের একদিন পরপর পাম্পে যেতে বাধ্য করছে। তবে মন্ত্রী নিশ্চিত করেছেন যে পর্যাপ্ত মজুদ থাকায় তেলের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি জনগণ ও মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, আতঙ্কিত হয়ে তেল কেনার কোনো দরকার নেই, লাইন দিয়ে সারারাত জেগে থাকা প্রয়োজন নেই, তেল পাম্পে পর্যাপ্ত থাকবে।
আরও পড়ুন
- পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী
- এতিম ও আলেমদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২৮৬ ফ্লাইট বাতিলের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চলাচল
- আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডাক্তার না পেয়ে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী
- সকলের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- বাড়ল ঈদের ছুটি