জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই : জ্বালানি মন্ত্রী
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ০৪:২৬ পিএম | আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬ ০৪:২৬ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় সরকার জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জ্বালানি বিক্রিতে রেশনিং বা সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং আপাতত এই ব্যবস্থা চালু থাকবে।
রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, যুদ্ধ কতদিন চলবে তা অনিশ্চিত হওয়ায় মজুত জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে দুটি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এবং আরও জাহাজ আসার পথে রয়েছে, ফলে মজুত কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় রেশনিং চালু থাকবে।
মন্ত্রী আরও জানান, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুদ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজিবাহী আটটি জাহাজ পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা এসব জাহাজ ইতোমধ্যে দেশে এসেছে।
আরও পড়ুন
- দেশে পৌঁছেছে যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ
- ১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- হাদি হত্যা মামলার আসামি ফয়সালসহ দুজনকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি
- হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর শেষ কথা ছিলো ‘নিজের আর আমার পরিবারের খেয়াল রেখ’ : আতিকুর রহমান রুমন
- ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
- বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
- পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী