সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী, মৃত্যু বেড়ে ৭
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:১০ পিএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:১০ পিএম
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
ফ্লাইট পরিচালনায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ৪২টি, সৌদিয়া ৩৫টি এবং ফ্লায়নাসের ১৮টি ফ্লাইট।
মৃত সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনাতে মারা গেছেন।
মৃতদের একজন রংপুরের কোতোয়ালির মো. শামসুল আলম (৬৩), যিনি মঙ্গলবার মদিনায় স্বাভাবিক কারণে মারা যান। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এ বছর সরকারি ব্যবস্থাপনার মধ্যে এটিই প্রথম মৃত্যু।
এছাড়া ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মক্কায় মারা যান।
এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল ঢাকার হজরত শাহ-জালান অন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন
- সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার হজযাত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৪
- ৮১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
- সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু
- 'হজ ভিসা' বাধ্যতামূলক করল সৌদি আরব
- মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল, দেশ ত্যাগের নির্দেশ
- সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
- আজ পবিত্র জুমাতুল বিদা
- হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ যাত্রী