সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১২
রবিবার, ১০ মে, ২০২৬ ১২:২৯ পিএম | আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১২:২৯ পিএম
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
রোববার (১০ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, শনিবার (৯ মে) দিবাগত রাত তিনটা পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইটে ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সেখানে পৌঁছেছেন। সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়াদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী, মৃত্যু বেড়ে ৭
- সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার হজযাত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৪
- ৮১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
- সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু
- 'হজ ভিসা' বাধ্যতামূলক করল সৌদি আরব
- মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল, দেশ ত্যাগের নির্দেশ
- সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
- আজ পবিত্র জুমাতুল বিদা