সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৫৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৫৬ এএম
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৮৯টি হজ ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এর মধ্যে ১৮ জন হজযাত্রী মারা গেছেন।
আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। স্থানভেদে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৫টি, সৌদি এয়ারলাইনস ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। আজ ২১ মে সৌদি আরবগামী ফ্লাইটের শেষ দিন। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন। গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১২
- সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী, মৃত্যু বেড়ে ৭
- সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার হজযাত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৪
- ৮১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
- সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু
- 'হজ ভিসা' বাধ্যতামূলক করল সৌদি আরব
- মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল, দেশ ত্যাগের নির্দেশ
- সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর