ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩২ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ইমামতি ও মুকাব্বিরের দায়িত্বপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে।
তালিকা অনুযায়ী, প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতিতে থাকবেন ইফার
জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।
তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। চতুর্থ জামাত সকাল ১০টায়, নেতৃত্ব দেবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। সর্বশেষ পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।
নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন
- আজ পবিত্র আশুরা
- হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি
- ঈদের দ্বিতীয় দিনেও চলছে কুরবানি
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন, আরাফাতে ১৬ লাখ হাজির মিলন
- সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১২