1. »
  2. ধর্ম

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি

রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:১৮ এএম

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি

 হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। এরই মধ্যে ৬ হাজারের বেশি হজযাত্রী দেশে ফিরেছেন।

আজ রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে পাঁচ হাজারেরও বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে শনিবার (৩০ মে) প্রথম দিনে ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ছিলেন ৪১৬ জন।

বিমানবন্দরে পৌঁছানো হাজিরা এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, বাংলাদেশ ও সৌদি আরব — উভয় দেশেই থাকা-খাওয়া, যাতায়াত এবং সার্বিক সেবা ছিল সুশৃঙ্খল। উল্লেখযোগ্য কোনো ভোগান্তি ছাড়াই এবার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন বলে জানান তারা।