উপদেষ্টা হয়রানির ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করল ঢাকা
সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৭:৩৩ পিএম | আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৭:৩৩ পিএম
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে সৃষ্ট ঘটনায় গভীর হতাশা জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ সোমবার বিকেলে বাসসকে জানান, মন্ত্রণালয়ে ভারতীয় উপ-হাইকমিশনার পবন বঢ়েকে তলব করে এ ঘটনায় বাংলাদেশের গভীর হতাশার কথা জানানো হয়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাটিকে 'অনাকাঙ্ক্ষিত' ও 'দুঃখজনক' বলে অভিহিত করেন এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান। তিনি ইঙ্গিত দেন, সরকারের অবস্থান স্পষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয় দিনের পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
আইওআরএর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে রোববার দিল্লি যান উপদেষ্টা জাহেদ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিয়মিত নিরাপত্তা যাচাইয়ের সময় তার নাম ওয়াচলিস্টে শনাক্ত হয়। এরপর কয়েক ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে ভারতীয় কর্তৃপক্ষ সফর অব্যাহত রাখার অনুমতি দিলেও তিনি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।
উপদেষ্টা নিয়মিত বাংলাদেশি পাসপোর্ট ও সার্ক ভিসায় ভারত সফরে গিয়েছিলেন; তার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না। রোববার রাতে ঢাকায় সরাসরি ফ্লাইট না পেয়ে কলম্বো হয়ে সোমবার দেশে ফেরেন তিনি।
সূত্র : বাসস
আরও পড়ুন
- সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর
- রাজধানীর বাস টার্মিনালগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরলেন উপদেষ্টা ডা. জাহেদ
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী