দেশ ও মানুষের ভাগ্য বদলই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী
বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৪:৩১ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৪:৩১ পিএম
বাংলাদেশ ও এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে না, উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল দুই উপজেলার লক্ষাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, নারী-পুরুষ ও যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে চা শ্রমিক পরিবারের বসতঘর নির্মাণে জনপ্রতি দুই লাখ টাকা আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য আর্থিক অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপকারভোগী ওয়াজেদা বেগম ও শিউলি রানী দাস বলেন, প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের জন্য এমন মহৎ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন তারা।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং কমলগঞ্জ-শ্রীমঙ্গল (৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী