সফর শেষে মালয়েশিয়ার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ০৫:১২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ০৫:২৮ পিএম
মালয়েশিয়া সফর শেষে কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফর শেষে গতকাল তিনি চীন সফরে গেছেন। এর আগে মালয়েশিয়া সরকারকে পাঠানো এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করল বার্তামঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।আনোয়ার ইব্রাহিম দম্পতির আতিথেয়তার প্রশংসাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মালয়েশিয়া সরকার ও দেশটির বন্ধুভাবাপন্ন জনগণের সৌহার্দ্যপূর্ণ মনোভাবে তারা গভীরভাবে অভিভূত হয়েছেন বলেও উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
বাবা-মায়ের সময়কার সম্পর্কের কথা স্মরণতারেক রহমান উল্লেখ করেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকে বাংলাদেশ-মালয়েশিয়ার এই সম্পর্ক কয়েক দশক পুরনো।
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে বৈঠকের জন্য সময় দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহপ্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়, এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগের সম্পর্ক নিয়ে তারা গর্বিত।
প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে বহুমুখী অংশীদারত্ব আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে তিনি উন্মুখ বলে জানান।
আরও পড়ুন
- প্রতিষ্ঠাবার্ষিকীতে আ'লীগের পরিকল্পনা নস্যাৎ করেছে ডিএমপি: কমিশনার
- বিচার চলাকালে আ'লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে : উপদেষ্টা ডা. জাহেদ
- মালয়েশিয়ায় লালগালিচা অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ব্যাংক ঋণনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী
- মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বগুড়ায় পরিবারের নামে ইউনিয়নের নামকরণ বিতর্ক, পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- চীনের তৈরি ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট