দেশে ফিরে পিতা-মাতার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ২৭ জুন, ২০২৬ ০২:২৫ পিএম | আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬ ০২:২৫ পিএম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে পিতা-মাতার কবর জিয়ারত করে পুনরায় কাজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৭ জুন) সকালে প্রধানমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে মা বেগম খালেদা জিয়া ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সেখান থেকে চীন সফরে যান তিনি। দুই দেশে ছয় দিনের সফর শেষে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশে পৌঁছান প্রধানমন্ত্রী।
দেশে ফেরার পরদিনই আজ তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী