প্রথমবারের মতো বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ০৯:৫৯ এএম | আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:০০ এএম
প্রধানমন্ত্রীর হিসেবে প্রথমবার বরিশালে তারেক রহমান, দিনভর একগুচ্ছ কর্মসূচি
সরকারপ্রধান হওয়ার পর এই প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
- বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার
- ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
- বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
- বৃক্ষরোপণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিনিয়োগ: প্রধানমন্ত্রী
- পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ধানের শীষ হাতে দাঁড়ানো নিরাপত্তাকর্মীর জন্য প্রধানমন্ত্রীর মানবিক উপহার
- ঢাকা মেডিকেলের ৮০ বছর পূর্তিতে ক্যাম্পাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা