1. »
  2. জাতীয়

পাঁচ দিনের তুরস্ক সফরে সেনাপ্রধান

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:৪১ এএম | আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:৪১ এএম

পাঁচ দিনের তুরস্ক সফরে সেনাপ্রধান

তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

রবিবার (১৯ জুলাই) তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।