বনানী-মহাখালী সড়কসহ রাজধানীর একাধিক পয়েন্টে সকাল থেকেই তীব্র যানজট
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১২:৩৫ পিএম | আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১২:৩৫ পিএম
রাজধানীর বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট, মহাখালী ও বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও লেন-শৃঙ্খলা না মানায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।
রোববার (২ আগস্ট) বিজয় সরণি থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কেও দেখা গেছে একই রকম ব্যাপক যানজট।
দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বিজয় সরণি থেকে মহাখালীমুখী পথে গাড়ি চলছে খুব ধীরগতিতে। দীর্ঘ সময় পর জাহাঙ্গীর গেট মোড়ে পৌঁছালে দেখা যায়, বেশ কয়েকটি স্কুল-কলেজের সামনে গাড়ি দাঁড় করিয়ে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছেন অভিভাবকরা।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বিস্তৃত হয়ে পড়ে বনানী-কাকলি পর্যন্ত। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্তও দীর্ঘ সারিতে আটকে থাকে যানবাহন।
কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলোকে এলোমেলোভাবে যাত্রী ওঠানামা করাতে দেখা গেছে। একই সঙ্গে কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের চালকরাও মানছেন না লেন-শৃঙ্খলা। ফলে কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব গিয়ে পড়ছে পেছনের সড়কে।
বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারেও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা এই জটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
আরও পড়ুন
- এমপি গাজী নজরুলের বাসা থেকে নিহত দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর চিঠি উদ্ধার
- যাত্রাবাড়ীতে পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার
- অপ্রতিমের জানাজা সম্পন্ন
- স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু
- বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, ৬১ মামলা
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব