দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২০ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব তোলা হবে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তখন দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এরপর ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি।
এর সঙ্গে নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি মিলবে।
এদিকে সরকারি মূল ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
- একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- হাসিনার ফাঁসির রায় দেশের জনগণ কার্যকর করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- সারাদেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
- বোয়িংয়ের পর এবার এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কিনছে সরকার
- মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
- প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল: মাহদী আমিন