বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৮ এএম
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে উঠেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮২ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছে।
যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসা শক্তিশালী ঝড় এবং সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বাড়ছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে বাড়তি তেল সরবরাহের চেষ্টা চলছে। তবে এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর এখনো তেমন প্রভাব পড়েনি।
আরও পড়ুন
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- মূল্যস্ফীতি কমানো ও ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
- বিশ্ববাজারে আজও কমল তেলের দাম