প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:২৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।
এর আগে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত চলতি অর্থবছরের চতুর্থ একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পের মধ্যে ছিল রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ, ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, স্বাস্থ্যসেবা, আর্থিক খাত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং বন্যা ও নদীভাঙন মোকাবিলার বিভিন্ন প্রকল্প।
এছাড়া ১৬ সেপ্টেম্বরের তৃতীয় একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই সভায় গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার এমআরটি লাইন-৫ দক্ষিণ রুট নির্মাণের জন্য ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন পায়। পাশাপাশি এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ উত্তর রুটের সংশোধিত ব্যয়ও অনুমোদন করা হয়।
ওই সভায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ, রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
- জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান মঈন খানের
- প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- দেশের সব হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
- আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রোপণ করলেন স্বর্ণচাঁপা