ইসলামিক ফাউন্ডেশনের নতুন বেতন স্কেল বাস্তবায়নে জরুরি নির্দেশনা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ এএম
ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটির অর্থ ও হিসাব বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের অনুমোদন নিয়ে অর্থ ও হিসাব বিভাগ এ বিষয়ে অফিস আদেশ জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ছাড়াও সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন এবং ইসলামিক মিশন হাসপাতালের রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা পুনর্নির্ধারণ করতে হবে।
এ জন্য সংশ্লিষ্টদের নির্ধারিত ফরম পূরণ করে জুন ২০২৬-এর বেতন বিবরণী বা পে স্লিপসহ প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি আগামী ১৪ অক্টোবরের মধ্যে অর্থ ও হিসাব বিভাগে পাঠাতে বলা হয়েছে।
এদিকে পিআরএলে থাকা এবং অবসরের পথে থাকা কর্মীদের জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে যেসব কর্মীর পিআরএল শেষ হবে, তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী চূড়ান্ত আর্থিক পাওনা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে নিষ্পত্তি করা হবে।
অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত অফিস আদেশের সঙ্গে পে-ফিক্সেশন সহজ করতে দুটি নির্ধারিত ফরম ও পূরণ করা নমুনা কপি সংযুক্ত করা হয়েছে।
এসব ফরমের মাধ্যমে ১ম থেকে ৯ম গ্রেড এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া বেতন-ভাতা হিসাব করে দাবি জানাতে পারবেন।
আরও পড়ুন
- ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
- জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান মঈন খানের
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
- প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- দেশের সব হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
- আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান