1. »
  2. আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ০৪:৫৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ০৪:৫৮ পিএম

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক

ইয়েমেনের শাবওয়া প্রদেশে একটি প্রশিক্ষণশিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি। 

সোমবারের এ হামলার জন্য হুতিদের দায়ী করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তবে হামলার লক্ষ্যবস্তু নিয়ে ভিন্ন দাবি করেছে হুতিরা।

সরকারের দাবি, নতুন নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণশিবিরে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কোনো যুদ্ধক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় হামলাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে তারা।

অন্যদিকে, হুতিদের ভাষ্য, সৌদি আরবের সমর্থনপুষ্ট বাহিনীর সমাবেশ লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। এতে সৌদি কর্মকর্তারাও নিহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি। পাশাপাশি ইয়েমেনের বাসিন্দাদের এ ধরনের প্রশিক্ষণশিবির থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে তারা।

এদিকে, সৌদি আরবের গভীরে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র। অন্যদিকে, হুতিদের হামলার জবাবে সৌদি আরবও বিমান হামলা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে ইয়েমেনে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির অভ্যন্তরে হামলা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে গৃহযুদ্ধের তীব্রতা বৃদ্ধির উদ্বেগ তৈরি হয়েছে।