1. »
  2. জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ এএম

পিলখানা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র ও ঘাতকদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত চক্রের সঙ্গে তার যোগাযোগ এবং ভূমিকা নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের পর খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্র জানায়, পিলখানা হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগ এবং অন্যান্য নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।