৭ নভেম্বর টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ০৮:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ০৮:৪১ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি সুবিধা পাবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী কোনো যানবাহনকে টোল পরিশোধ করতে হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে।
ফলে ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী চালকেরা বিনা টোলে চলাচল করতে পারবেন। দুপুর ১২টার পর থেকে স্বাভাবিক নিয়মে টোল কার্যকর হবে।
আরও পড়ুন
- শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান
- রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি
- কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
- মেট্রোরেলে যুক্ত হলো অনলাইন রিচার্জ ব্যবস্থা
- প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- বাড্ডায় বহুতল ভবন নির্মাণে চরম ঝুঁকিতে পার্শ্ববর্তী বাসিন্দারা
- শাহজালাল বিমানবন্দরে আগুন
- রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন