মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী ইরান: মার্কো রুবিও
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ এএম
মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীলতার জন্য ইরানের শাসকগোষ্ঠীকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, হুতি বিদ্রোহী, ইরাকের সশস্ত্র মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসসহ এ অঞ্চলের বিভিন্ন সংকটের পেছনে ইরানের ভূমিকা রয়েছে।
রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল ঘটনাগুলোর মধ্যে একটি অভিন্ন যোগসূত্র রয়েছে, আর সেটি হলো ইরান। তার ভাষায়, ইরানি শাসকগোষ্ঠীই এসব অস্থিতিশীলতার মূল উৎস।
সিরিয়ার গৃহযুদ্ধসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব পরিস্থিতির পেছনে একই পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোও এ বাস্তবতা বুঝতে শুরু করেছে।
সূত্র: ডন
আরও পড়ুন
- তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত
- ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
- ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা
- জার্মানিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৯, আহত অন্তত ১৬
- নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- ইরানে একাধিক বিস্ফোরণ, দুই তেলবাহী ট্যাংকারে আগুন
- হুথিদের ৪৪০ যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর