1. »
  2. জাতীয়

দীর্ঘদিনের দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০২:০৭ পিএম | আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০২:০৭ পিএম

দীর্ঘদিনের দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করতে পারলে স্বাস্থ্যব্যবস্থার ওপর মানুষের আস্থা আবারও ফিরবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অধিকাংশ সাধারণ মানুষ এখনো ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ ক্ষেত্রে পরস্পরবিরোধী চিন্তাভাবনা পরিহার করে সবাইকে দেশের উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের পরিবর্তনের প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় তাঁদের এগিয়ে আসতে হবে। এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার অভাবে কাউকে পিছিয়ে থাকতে হবে না এবং প্রতিটি পরিবারে থাকবে প্রাণখোলা হাসি।