কাঁঠালবাগানে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৫
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:২৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:২৩ এএম
রাজধানীর কাঁঠালবাগানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে দগ্ধ পাঁচজন চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- রাজধানীতে ট্রাক চাপায় দুই অটোরিকশাচালক নিহত
- রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
- নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১
- কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু
- কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪
- ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪