নতুন বছরের শুরুতে ইরানে হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২০ এএম | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২০ এএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। তার এমন বক্তব্যে নতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে সম্ভাব্য সামরিক অভিযানের সময়, লক্ষ্যবস্তু কিংবা পরিধি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়েও বিস্তারিত কিছু বলেননি তিনি।
বিশ্লেষকদের ধারণা, আলোচনায় ইরানকে ছাড় দিতে চাপ সৃষ্টি করতেই এমন কঠোর অবস্থানের কথা জানিয়ে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে নতুন বছরের আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা হয় কি না, তার ওপর দুই দেশের পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন
- বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা
- সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
- সৌদির সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা
- কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প: রুবিও
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র
- হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি
- বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
- সৌদি রাজধানী রিয়াদে হুথিদের হামলার চেষ্টা, ধ্বংস ৪ ক্ষেপণাস্ত্র-ড্রোন