দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ইউএইর আলোচনা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০:২৪ এএম
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের প্রচারিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুধাবিতে ইউএইর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান বৈঠকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় উদ্যোগে সহযোগিতা সম্প্রসারণ এবং অভিন্ন আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউএইর দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুসংহত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন তাঁরা।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে পারলে সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন নয়: প্রধানমন্ত্রী
- মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: রাশেদ খাঁন
- কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমার শেষ দিন ৬ ডিসেম্বর
- পোশাক শ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ : মাহদী আমিন
- সারাদিনের ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী
- ১১৫ জনের বেশি হত্যায় জড়িত জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
- বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি