কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমার শেষ দিন ৬ ডিসেম্বর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৪ এএম
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি ২০২৭ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের আগামী ৬ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর। সব প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন
- নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে পারলে সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন নয়: প্রধানমন্ত্রী
- মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: রাশেদ খাঁন
- পোশাক শ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ : মাহদী আমিন
- দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ইউএইর আলোচনা
- সারাদিনের ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী
- ১১৫ জনের বেশি হত্যায় জড়িত জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
- বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি