মানিকগঞ্জে ট্রাক-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে নিহত ৩
সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ ১২:৩০ পিএম | আপডেট: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ ০২:২১ পিএম
মানিকগঞ্জে ট্রাক-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ -সিংগাইর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত ও আহত সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী। নিহত অটোরিক্সার চালকের নাম শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুজন হলেন- জসিম তালুকদার (৪৫) ও তার নাতিন- ইয়াসিন (৫)।
আহতরা সবাই মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপালটির মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক