বান্দরবানে জিপ খাদে পড়ে ২ পর্যটক নিহত
শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪ ০২:৫৮ পিএম | আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪ ০৫:৩৮ পিএম
বান্দরবানের রুমা বগালেক কেওক্রাডং সড়কে দার্জিলিং পাড়ার কাছে একটি পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ২ জন পর্যটক নিহত ও আটজন আহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জিপটি পর্যটনকেন্দ্র কেউক্রাডং পাহাড় চূড়া থেকে পর্যটকদের নিয়ে রুমার উদ্দেশে যাচ্ছিল। পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার পর কেউক্রাডং সেনা ক্যাম্পের সেনা সদস্য, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বর্তমানে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। এছাড়া গুরুতর আহত পাঁচজনকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তবে হতাহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। পর্যটকরা ঢাকা থেকে গতকাল বগা লেকে বেড়াতে গিয়েছিল।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২