ভালুকায় অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে ২ বোন নিহত
শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৩৬ পিএম | আপডেট: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৩৪ পিএম
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত-অটোরিক্সা ও মুরগি-বোঝাই মিনিট্রাকের সংঘর্ষে আসমা খাতুন (৩৫) ও শিরিনা খাতুন (২৪) নামে দুই বোন নিহত হয়েছেন। এ সময় তাদের আরেক বোনসহ তিনজন আহত হয়েছে।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের বঙ্গারভিটার আসাদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসমা খাতুন, শিরিনা খাতুন ও তাদের বোন অজুফা খাতুনসহ (২৮) বেশ কয়েকজন মিলশ্রমিক ব্যাটারিচালিক-অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামের জাহিদ ট্রেডার্সের সামনে ঘাটাইলগামী একটি মুরগি-বোঝাই মিনি ট্রাকের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বোন- আসমা খাতুন ও শিরিনা খাতুনের মৃত্যু হয়। এ সময় তাদের অপর বোন অজুফা খাতুন, অটোরিকশার চালক জুলহাস (৩২) ও অপর যাত্রী মুর্শেদা খাতুনসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ওই সড়কে বেশ কিছু সময় যানচলাচল বন্ধ ছিল।
স্থানীয়দের অভিযোগ, জাহিদ ট্রেডার্সের সামনে দীর্ঘ দিন ধরে মাটি ফেলে রাখার কারণে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরু হয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
ভালুকার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলাম জানান, নিহত দুই বোন মিলশ্রমিক ছিলেন। তাদের লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২