কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত- ৫
রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫৩ পিএম | আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫৩ পিএম
কুমিল্লায় দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সাথে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত দু’জন।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার আমিরাবাদ ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আঞ্চলিক সড়কের দাউদকান্দি অংশে একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও দু’জন আহত হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী আহত ও নিহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আহত ও নিহতদের পরিচয় সংগ্রহ করা হচ্ছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২