রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:০০ পিএম | আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১২:০০ পিএম
রাজশাহীর বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুরের হযরত আলীর বাড়ির সামনে সিএনজি-ভটভটির সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
আজ সোমবার (৯ মার্চ) সকাল ৭টায় এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালক যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজিটি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালক আব্দুর রহমান শরিফুল (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫), একই উপজেলার শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০) নিহত হয়েছেন।
এদিকে আহত হয়েছেন শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশে দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকেও দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক গণমাধ্যমে বলেন, লালপুর থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছে।
লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২