রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫৩ পিএম
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দু’জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নবীর হোসেন (৫০) ও মো: হাফিজ (৫০)।
জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অপর দু’জন সদর জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা গেছে।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া একটি লরি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের শালবাগান এলাকায় পৌঁছালে অপর একটি সিএনজিকে চাপা দেয়। এতে লরি ও সিএনজি পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে দু’জনের মৃত্যু হয়।
আরও পড়ুন
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক