গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৩ পিএম | আপডেট: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৩ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল, বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাকচাপায় আহত আব্বাস আলী ও রমজানকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২