গুলশানে ১৮ তলা ভবনে আগুন
শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০৫:৪২ পিএম | আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০৫:৪২ পিএম
রাজধানীর গুলশান এক নম্বরে ১৮ তলা একটি ভবনের ১০ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।
গুলশান এক নম্বরের এডব্লিউআর ভবনে শনিবার বিকাল ৪টা ২০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
রাফি আল ফারুক বলেন, গুলশান ১ নম্বরে এডব্লিউ আর টাওয়ারের ১৮তলা ভবনের ১০ম তলায় আগুন লেগেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আরও পড়ুন
- নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১
- কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু
- কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪
- ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর