সাভারে তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, দগ্ধ ৭, নিহত ১
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ১২:২৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০২:১৭ পিএম
সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজন নিহত ও সাতজন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্নে এখন পর্যন্ত সাতজন এসেছেন। তারা হলেন- মিম (১০), আল-আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), মিলন মোল্লা (২২), সাকিব (২৪), হেলাল ৩০ ও নজরুল ইসলাম (৪৫)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তরমুজ ব্যবসায়ী নজরুল ইসলাম মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় লরির পেছনে আটকে থাকা ৪টি ট্রাক ও ১টি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২