বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যানের যাত্রীসহ নিহত ৩
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১২:০২ পিএম | আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৩৬ পিএম
বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় ৩ জন ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে উপজেলার ঝনঝনিয়া গ্রামের রেজ্জাক মোল্লার ছেলে সাইদ মোড়ল (৪৫) নামে একজন ঘটনাস্থলে এবং মো. আজাদ (৩৫) ও মো. মনি (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা বাবুল আক্তার জানান, শনিবার সকালে রামপালের খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। ঘাতক চালক মো. সারাফাহ হোসেন ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নিয়েছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২