সিলেটে ট্রাকের সঙ্গে ধাক্কায় বাইকের ৩ আরোহী নিহত
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ১২:০২ পিএম | আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ১২:৩৪ পিএম
সিলেটের জকিগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছেই ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বারঠাকুরী ইউনিয়নের আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, শনিবার রাতে মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। পথে বারঠাকুরী গ্রামের কাছেই ইটভাটার সামনে থাকা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নিয়ে যায়। সেখানে রেদোয়ান ও মঞ্জুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়েছে। আরেক আরেহী দেলোয়ার হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মামুন।
আরও পড়ুন
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক