হবিগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ২
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ১২:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ১২:৫৩ পিএম
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মাছবোঝাই পিকআপ ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পিকআপচালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান দুর্ঘটনার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে। এ সময় সিলেটগামী ফ্রেস সিমেন্ট -এর ট্রাক (ঢাকা মেট্রোা শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ির সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তারা গাড়ি দুটি জব্দ করেছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২