সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি হজযাত্রী
শনিবার, ১ জুন, ২০২৪ ১২:৩০ পিএম | আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪ ১২:৩০ পিএম
চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আজ শনিবার হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৪৯ হাজার ৪৩৩ জন। বাংলাদেশ থেকে ১৩৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে ৬ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।
আরও পড়ুন
- বিজয়া দশমী আজ, বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা
- আজ দুর্গাষষ্ঠী, দেশজুড়ে শুরু শারদীয় দুর্গাপূজা
- হজের খরচ আরও কমানো হবে: ধর্মমন্ত্রী
- ২০২৭ বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- হজযাত্রার প্রাথমিক নিবন্ধন আজ শুরু
- আজ পবিত্র আশুরা
- হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি