খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষ, নিহত ৩
বুধবার, ৫ জুন, ২০২৪ ১২:০৬ পিএম | আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪ ০১:১৮ পিএম
খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন, মোটরসাইকেলচালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাদের দুজনের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২