চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বুধবার, ১২ জুন, ২০২৪ ১২:৫০ পিএম | আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪ ১২:৫০ পিএম
বন্দর নগরী চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ঝুটের গুদামটিতে গার্মেন্টেসের বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, ঝুট কাপড় ও সুতা থাকায় গুদামটিতে আগুন লাগায় চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ফলে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে প্রথমে গুদামটি থেকে ধোঁয়া উঠতে দেখেন তারা। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ বোস্তামী স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ করতে একটু সময় লাগবে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২