গৌরনদীতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২
সোমবার, ২৪ জুন, ২০২৪ ১১:১৯ এএম | আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ১২:২৭ পিএম
বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিতভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচ খলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) আগরপুর গ্রামের ভ্যানচালক আয়নাল প্যাদা (৫৮) এবং গৌরনদী উপজেলার সরিকল ইউপির সাকোকাঠী গ্রামের মাছ বিক্রেতা বরুণ দাস (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্যাটারিচালিতভ্যান গাড়িটি আগরপুর থেকে মাছ আনতে মাহিলাড়া বাজারে যাচ্ছিল। পথে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর বাটাজোর ইউপির বাইচ খলা নামকস্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আয়নাল প্যাদা ও মাছ আনতে যাওয়া যাত্রী বরুণ দাস মারা যান।
পুলিশ আরো জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২