বুড়িগঙ্গায় তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
বুধবার, ২৬ জুন, ২০২৪ ০৩:১৫ পিএম | আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪ ০৩:১৫ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গায় একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
আজ বুধবার (২৬ জুন) বেলা দেড়টার কিছু আগে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
আগুনের বিষয়ে নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানিয়েছে, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে৷ এ দিন বেলা ১টা ৩২ মিনিটে তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১টা ৩৮ মিনিটে৷
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২