দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ হাজি, মৃত্যু বেড়ে ৬২
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১২:২৩ পিএম | আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১২:২৩ পিএম
চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ হাজি। এবার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ৪৯ জন পুরুষ আর ১৩ জন নারী।
সোমবার (৮ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সৌদি থেকে ১৪৪টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৬টি ফ্লাইটে ২৪ হাজার ১৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫২টি ফ্লাইটে ১৯ হাজার ৭০২ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইটে ৯ হাজার ৭১৫ হাজি দেশে ফিরেছেন। অন্য এয়ারলাইন্স পরিবহন করেছে ২হাজার ৮০০ জন হাজি।
হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।
বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।
আরও পড়ুন
- সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার হজযাত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৪
- ৮১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
- সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু
- 'হজ ভিসা' বাধ্যতামূলক করল সৌদি আরব
- মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল, দেশ ত্যাগের নির্দেশ
- সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
- আজ পবিত্র জুমাতুল বিদা
- হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ যাত্রী