রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৩
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২০ পিএম | আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২০ পিএম
রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, তিন বছরের শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানতে পেরেছি গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
তিনি জানান, মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার শরীরের ৩২ শতাংশ ও তাদের শিশু সন্তান বাইজিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২