নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:৪১ এএম | আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১০:৪১ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত ১১টায় উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮) ও মো. শাহজালাল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝাঁলাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে কার কত শতাংশ পুড়ে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২