পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৯ এএম | আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৯ এএম
রাজধানীর পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন।
আজ রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এই সংঘর্ষ ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কনস্টেবল সোহরাব বলেন, ভোরবেলা ইউনিক পরিবহনের বাস ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পল্টন থেকে এক ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২