নওগাঁয় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৮ পিএম | আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৮ পিএম
নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে হন। ১০টার দিকে উত্তরবঙ্গগ্রামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের ওপড় তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধি কোরবান আলী মেয়েকে নিয়ে একসাথে আত্মহত্যা করে থাকতে পারে। তাদের মরদেহ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২