পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, ৩ কৃষক নিহত
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ১০:০৫ এএম | আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ১২:৩২ পিএম
পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা একটি করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উক্ত স্থানে এলে সাঁথিয়া গামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১
- কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু
- কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪
- ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর